মাস্ক ব্যবহারের সচেতনতা বাড়াতে অভিনব কায়দায় সতর্কবার্তা
দি নিউজ লায়ন; ফাঁকা রাস্তায় এম্বুলেন্সে পড়ে রয়েছে পিপিই কিটে মোড়া ব্যক্তি। দেখেই নাক মুখ ঢেকে জোড় কদমে পা চালালো পথ চলতি মানুষেরা। তবে নিস্তার নেই! মাস্ক হীন মুখেদের ধরে এম্বুলেন্সের সামনে দাঁড় করাচ্ছেন একদল।অনেক হয়েছে সচেতনতার শেখ, এবারে মাস্ক ব্যবহার না করলে ভবিষ্যত পরিনতি যে কতটা ভয়ংকর হতে পারে সেই ভবিতব্যের সঙ্গেই বুধবার মানুষকে চাক্ষুস সাক্ষাৎ করালো শিলিগুড়ি এক স্বেচ্ছাসেবী সংগঠন।
শিলিগুড়ি শহরের রাস্তায় অভিনব কায়দায় মাস্কহীন মুখেদের মারন ভাইরাসের প্রকোপ সম্পর্কে সচেতন করলেন স্বেচ্ছাসেবীরা। শহরের রাস্তায় এদিন ওই স্বেচ্ছাসেবী গোষ্ঠীর তরফে মাস্ক ছাড়া পথ চলতি মানুষদের এম্বুলেন্স লেখা গাড়ির সামনে নিয়ে আস হয়, সেখানে কোভিড মৃতদেহ বেশে স্বেচ্ছাসেবী সংগঠনেরই এক সদস্য পিপিই কিটে নিজেকে মুড়ে অবিকল মৃতের মতো পড়ে রয়েছেন। মাস্ক হীন মানুষদের ওই স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা বোঝান নিজের ও পরিবারের প্রাণ বাঁচাতে মাস্ক পড়ুন। মাস্ক সঠিকভাবে ব্যবহার না করলে এই করুন পরিণতি হতে পারে আপনার বা আপনার পরিবার প্রিয়জনের সাথে। স্বেচ্ছাসেবী সংগঠনের এক সদস্যই এদিন কোভিড মৃতের বেশ ধরেছিলেন।
স্বেচ্ছাসেবী সংগঠনের তরফে জানানো হয় মারন ভাইরাসের থাবায় শহরের সংক্রমণ বেড়েই চলছে। অনেককেই হারাতে হয়েছে আপনজনেদের। চিকিৎসা বিশেষজ্ঞরা বারংবার একটাই কথা বলছেন এই মারুন ভাইরাসের হাত থেকে বাঁচার একমাত্র রক্ষাকবচ হলো মাস্কের ব্যবহার। তবে এখনও কিছু মানুষকে দেখা যাচ্ছে তারা পুরোপুরি ভাবে সচেতন নন। মাস্ক ছাড়া বাইরে ঘোরাফেরা করছেন। তাই মানুষকে করুণ পরিণতি ঝলক দেখিয়েই সচেতন করার চেষ্টা করছি।

Post a Comment